একটি প্রতারণার গল্প, পড়ুন আর সাবধান হয়েযান।
এটি একটি গল্পনা, সত্যি ঘটনা।গল্পটা এইকারণে আপনাদের জানাচ্ছি যাতে আপনারা সাবধান হতে পারেন। এধরণের প্রতারণা কলকাতার অলিতে গলিতে আকছার ঘটছে। তাই সাবধানতার জন্য গল্পটা পড়ুন। ইচ্ছাকরেই গল্পের সময়,স্থান,নাম বদলে দিলাম। সন্ধে ৭ টা , সমরেশ অফিস থেকে বাড়ি ফেরার পথে নিউটাউন পেট্রল পাম্পে ঢুকেছে, বাইকে পেট্রল ভরতে। সে পেট্রল ভোরে সবে বেরোতে যাবে এমন সময় একটি ছেলে সমরেশের কাছে এসে জানায় " স্যার , লেপটপ নেবেন ?" . সমরেশ হাসিমুখে জানিয়ে দেয় " না ,লাগবেনা ". ছেলেটা : " স্যার , কমদামে লেপটপ আছে , একদম কমদামে। " সমরেশ : " না না , লাগবেনা। " ছেলেটা : " স্যার , চল্লিশ হাজারের লেপটপ পাঁচ হাজারে দেব " সমরেশ শুনেই চমকে উঠলো। মনেমনে ভাবলো - এমন হতে পারে ? ছেলেটা বোকা বানাচ্ছে নাতো ? ছেলেটা বলে উঠলো -"স্যার একটু সাইডে আসুন সব বলছি " ছেলেটা সমরেসকে নিয়ে পেট্রলপাম্পের পাশেই রাস্তার ধরে একটা আলো-অন্ধকার জাগায় নিয়ে এলো। সমরেশ দেখলো এখানে আরেকটা ছেলে পাঁচটা নতুন লেপ্টপের বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই বোঝাযাচ্ছে সে খুবই তাড়াতাড়িতে আছে। সমরেশ ...