লটারী প্রতারণা ! সাবধান
লটারীর প্রতারণা বেশ পুরাতন হলেও কিছু প্রতারক সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে আজো চালিয়ে যাচ্ছে এই প্রতারণা। লটারীতে মোটাঅংকের টাকা পাওয়ার লোভদেখিয়ে খালি করছে সাধারণ মানুষের পকেট। এখুনি সাবধান হয়ে যান আর রক্ষা করুন আপনার কষ্টের উপার্জনকে। কিভাবে চলে এই প্রতারণা : এই প্রতারণা প্রতারকরা নানান উপায়ে করে থাকে। এখানে কয়েকটি উপায়ের কথা আলোচনা করবো। এগুলি ভালোকরে জেনে বুঝে অন্যকেও সাবধান করুন। প্রথমত : আপনাকে মোবাইলে sms করে এই প্রতারণায় প্রতারকরা ফাঁসাতে পারে। আপনার মোবাইলে হয়তো একটি sms এলো , অনলাইন কেনাকাটা বা রিচার্জ করার জন্য লাকি ড্রতে আপনার নাম উঠেছে আপনি জিতেছেন ৫ লক্ষ টাকা। আপনি দেখবেন যে সত্যই কিছুদিন আগে অনলাইন শপিং বা রিচার্জ করেছিলেন। আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করার জন্য প্রতারকরা আপনার সঠিক শপিং বা রিচার্জ তথ্য আগে থেকেই নিয়ে বসে আছে। ভুল করেও প্রতারকদের এই জালে পা দেবেননা। এভাবেই প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে। দ্বিতীয়ত : ইমেইল এর মাধ্যমে আপনার কাছে নামি কোম্পানির ইমেই আসতে পারে যে আপনি ৫ বা ১০ বা ১ কোটি টাকা লটারিতে জিতেছেন। তাদের কন্টাক নাম্বার ও ইমেইল আইডি...