সাবধান , চিন চালাচ্ছে সাইবার হ্যাকিং
আপনিকি চীনা অ্যাপ ব্যবহার করেন ? বা আপনার মোবাইলে একাধিক চীন অ্যাপ এখনো আছে ? আপনার সামনে বিপদ , কভিডি -১৯ নয় ,আপনাকে আক্রমণ করতে পারে ‘ফিশিং ক্যাম্পেনিং’ সাইবার হ্যাকিং। যেটা এখন সবচাইতে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কোভিড এর হাতধরে কিভাবে সাইবার হ্যাকিংহতে পারে সেবিষয়ে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সতর্কবার্তা জারি করেছে। জানাচ্ছে ২১ জুন থেকে চিন শুরু করতে পারে সাইবার হানা। ভারতের বড়ো শহরে গুলিকে টার্গেট করেছে চিনা মদত পুষ্ঠ সাইবার হ্যাকিং সংস্থা। নিশানায় রয়েছে কেন্দ্রীয় সরকার, কর্পোরেট হাউস , মিডিয়া ও সাধারণ মানুষ। চীনা সেনার মদতে পুষ্ট ‘গথিক পান্ডা’ এবং ‘স্টোন পান্ড' দুটি সংস্থা এর আগেও বিশ্বজুড়ে হ্যাকিং চালিয়ে ছিল। কোভিড এর হাতধরে কিভাবে সাইবার হ্যাকিংহতে পারে ? আপনি যখনি কোনো অ্যাপ ডাউনলোড করেন বা যখন করেছিলেন তখন আপনার ই মেইল আই ডি দিতে হয় বা দিয়ে ছিলেন। আর সেই মেইল আই ডি তে আস্তে পারে কোভিড - ১৯ থেকে সুরক্ষিত হওয়ার জন্য মেইল। সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে ,আপনি কেমন আছেন ?, কোনো রোগ আছে কিনা ? এরকম এক ঝাঁক প্রশ্ন। য...